চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, লাইব্রেরী সহকারী, হিসাব সহকারী, বেঞ্চ সহকারী এবং নিরাপত্তা প্রহরী (নেজারত)।
পরীক্ষার সময় ও স্থান: উল্লিখিত পদগুলোর লিখিত পরীক্ষা গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।
চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তের আলোকে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ