এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ৫৩,০৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮,১৪৬ জন।

উক্ত MCQ পরীক্ষার ফলাফল অদ্য ২২ এপ্রিল ২০২৬ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয়। পদভিত্তিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হলো। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৪,৯৪২ জন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমে ফলাফল জানানো হবে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলাফল পরবর্তীতে বিধিসম্মত কারণে সংশোধনের অধিকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পরীক্ষার ফলাফলঃ

https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-ntrca/2026/3/bc98351d-f327-4c6d-ad6b-77752cefbc86.pdf

৮ম শিক্ষক নিয়োগের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ