চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্যাটাগরির কনসালটেন্ট পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য নির্বাচিত করা হয়েছে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার তারিখ: ১৮ এপ্রিল ২০২৬
সময়: বেলা ১২:৩০ ঘটিকা
স্থান: মেয়র মহোদয়ের অফিস কক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের অবশ্যই সঙ্গে করে প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে আসতে হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা পূর্বে রিপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ