স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০২ জন
২. কম্পিউটার অপারেটর: ০২ জন
৩. অফিস সহায়ক: ০২ জন

যোগদানের সময়সীমা:
অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিভাগে যোগদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ