কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
নিয়োগযোগ্য পদের বিবরণ:
উক্ত ছাড়পত্রের মাধ্যমে পরিসংখ্যান অনুসন্ধায়ক, উচ্চমান সহকারী, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ডেসপাচ রাইডারসহ বিভিন্ন পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
ছাড়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংক্রান্ত প্রচলিত সরকারি প্রজ্ঞাপন এবং বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ