মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের একটি পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: মৎস্য জরিপ কর্মকর্তা (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখঃ ১০ মে ২০২৬ তারিখ
পরীক্ষার মানবন্টন ও সময়: মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বর থাকবে। পরীক্ষার মোট সময় ৪ ঘণ্টা।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীদের কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের প্রয়োজন হলে আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
২. পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ