কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক ‘রাজমিস্ত্রী/মেশন’ পদে ০২ (দুই) জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হলো।
পদের নাম ও সংখ্যা: রাজমিস্ত্রী/মেশন, ০২ জন।
বেতন ও সুবিধাদি: মাসিক মূল বেতন ১৪,৫০০/- টাকা (বেতন গ্রেড-১৯)। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা, যানবাহন/যাতায়াত, টেলিফোন, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, ভ্রমণ/দৈনিক ভাতা, ছুটি, ছুটি নগদায়ন, ভবিষ্য তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধাদি সিপিজিসিবিএল (কর্মচারী) চাকুরি বিধিমালা-২০১৭ ও সিপিজিসিবিএল বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী প্রদান করা হবে।
চাকুরির মেয়াদ: প্রাথমিকভাবে ০৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে, যার মধ্যে প্রথম বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে সন্তোষজনক কর্মদক্ষতা ও পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে চাকুরি নিশ্চিত করা হবে এবং মেয়াদান্তে বিধি মোতাবেক নবায়নযোগ্য।
যোগদানের তারিখ ও স্থান: প্রার্থীদের আগামী ২১/০৪/২০২৬ তারিখে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট অফিস, ঢাকায় ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। এরপর কর্পোরেট দপ্তর হতে অবমুক্ত সাপেক্ষে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে যোগদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, প্রশংসাপত্র, ডোপ টেস্ট রিপোর্ট, শারীরিক সুস্বতা/স্বাস্থ্যগত সনদপত্র, ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদপত্র, এবং পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ