বাংলাদেশ তাঁত বোর্ডের ১১-২০তম গ্রেডের নিয়োগ/পদোন্নতি/টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদান সংক্রান্ত কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে “বাংলাদেশ তাঁত বোর্ড এর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১১” মোতাবেক “ড্রাইভার” এর স্থায়ী পদে নিম্নলিখিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯,৩০০-২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬) বেতনস্কেলে বেতন পাবেন।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক শারীরিক যোগ্যতা সম্পর্কে স্বাস্থ্যগত সনদপত্র এবং মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) যোগদানের সময় দাখিল করতে হবে।
  • পুলিশী তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে অথবা দাখিলকৃত কোন সনদপত্র/তথ্যাদি পরবর্তীতে অসত্য প্রমাণিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
  • যোগদানের তারিখ থেকে ০৬ (ছয়) মাসের জন্য শিক্ষানবিস হিসেবে কর্মরত থাকবেন।

যোগদানের শেষ তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২.০৪.২০২৬ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগপত্র প্রকাশ