জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

পদের নাম: অফিস সহায়ক

যোগদানের তারিখ ও সময়: আগামী ২০/০৪/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগদান করতে হবে।

যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • সিভিল সার্জন বা সরকারি মেডিকেল কলেজ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল সার্টিফিকেট।
  • মাদকাসক্তি পরীক্ষার প্রতিবেদন বা ডোপ টেস্ট সনদ (Dope Test) দাখিল করতে হবে।
  • ০২ কপি সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
  • বর্তমানে কোথাও কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র গ্রহণ করতে হবে।

অন্যান্য শর্তাবলি:

নিয়োগপ্রাপ্ত প্রার্থী যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। পুলিশ ভেরিফিকেশন এবং দাখিলকৃত সকল সনদ যাচাইকালে কোনো অসঙ্গতি বা তথ্য গোপন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিস্ফোরক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

বিস্ফোরক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ