বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের “ফটো টেকনিশিয়ান” (১০ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।

পরীক্ষার বিস্তারিত তথ্য:

  • পদের নাম: ফটো টেকনিশিয়ান (১০ম গ্রেড)
  • পরীক্ষার তারিখ: ১৩ মে ২০২৬
  • সময়: সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত
  • স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতিত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

লিখিত পরীক্ষা ২০০ নম্বরের হবে এবং এতে বাংলা-৫০, ইংরেজী-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল ৪ ঘন্টা। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের ২০.০৪.২০২৪ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) পরিচালক, ইউনিট-০২, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশাবলি প্রকাশ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশাবলি প্রকাশ