বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

উত্তীর্ণ পদের নামসমূহ: উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক এবং সহকারী সম্প্রসারণ কর্মকর্তা।

কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা: আগামী ০১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতি কর্মদিবসে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা)।

আবেদন প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি-এর ওয়েবসাইট থেকে BPSC Form-5A ডাউনলোড করে পূরণকৃত ফরমের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, এনআইডি এবং ছবির সত্যায়িত কপিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

কাগজপত্র জমা দেওয়ার ঠিকানা: পরিচালক [ইউনিট-৮], বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

মৌখিক পরীক্ষার তথ্য: মৌখিক পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ