স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের এই মৌখিক পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
মৌখিক পরীক্ষার তারিখ: ০২ এপ্রিল ২০২৬ এবং ০৭ এপ্রিল ২০২৬
সময়: সকাল ১০:০০ মিনিট
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:
মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষরযুক্ত ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইন থেকে ডাউনলোডকৃত BPSC Form-5A এর এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

সতর্কতা: পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ