বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর বিভিন্ন ক্যাজুয়াল পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (Viva) পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল): ২৭৯ জন
২. পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল): ২৬৮ জন
৩. স্টোর হেলপার (ক্যাজুয়াল) (শুধু পুরুষ): ১০ জন
৪. ডিসওয়াসার (ক্যাজুয়াল): ০৭ জন
মৌখিক পরীক্ষার সময়সূচি:
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও স্থান পরবর্তীতে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.biman.gov.bd অথবা www.biman-airlines.com থেকেও তথ্য জানা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ