বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী এবং অস্থায়ী রাজস্বখাতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:
প্রতিষ্ঠানটি ৩০টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বৈজ্ঞানিক সহকারী: ৫৫ জন
- ল্যাবরেটরী এটেনডেন্ট: ১৭ জন
- অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক: ০৮ জন
- কম্পিউটার অপারেটর: ০৩ জন
- স্টোর কিপার ও ভাণ্ডার রক্ষক: ০৮ জন
- এছাড়াও গাড়িচালক, ইলেকট্রিশিয়ান, ম্যাশন এবং আরও অন্যান্য পদ রয়েছে।

বয়স সীমা:
১০-১০-২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে কোটাধারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bari.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সফলভাবে সাবমিট করার পর পদের ধরন অনুযায়ী নির্ধারিত পরীক্ষার ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হবে ১৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

১৬৯ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৬৯ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৬৯ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ