রাজশাহী উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও একইসাথে ঘোষণা করা হয়েছে।

পদের নাম: গার্ডেনার এবং পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৫/০৩/২০২৬ তারিখ। গার্ডেনার পদের পরীক্ষা সকাল ০৯:৩০ ঘটিকা থেকে এবং পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা সকাল ১০:৩০ ঘটিকা থেকে শুরু হবে।

পরীক্ষার স্থান: পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী-র সভাকক্ষ।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্র, এনআইডি/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সনদের মূল কপিসহ ০১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ