প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ১৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী প্রকৌশলী: ১৩টি
২. সহকারী কেমিস্ট: ০১টি
৩. পার্সোনেল অফিসার/স্টোর অফিসার/আবাসিক অফিসার/ক্রয় অফিসার/বাজেট অফিসার: ০২টি
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং প্রাক-পরিচয় যাচাইয়ের লক্ষ্যে আগামী ০১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
উপস্থিতির স্থান: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
প্রয়োজনীয় কাগজপত্র:
সদ্য তোলা ৫ কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সকল প্রয়োজনীয় কাগজপত্রের ৫ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: