বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের অধীনে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগের জন্য সুপারিশ তালিকা প্রকাশ করা হয়েছে। গত ০৩ ও ০৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ১৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ১৮১ জন
সুপারিশপত্র প্রেরণের তারিখ: ০২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।
আদালত পরিবর্তনের আবেদনের সময়সীমা: ৩০ মার্চ ২০২৬ (দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত)
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী আদালত নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোনো প্রার্থী নির্ধারিত আদালত পরিবর্তন করতে চাইলে আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে কমিশন সচিবালয়ের ৭০২ নং রুমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ পরবর্তীতে যোগদানের তারিখ উল্লেখ করে নিয়োগপত্র ইস্যু করবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ