মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রাজস্ব খাতভুক্ত মটর মেকানিক পদে ০১ জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী টা: ১০২০০-২৪৬৮০/- (১৪ গ্রেড) বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের শর্তাবলী:

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্র, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক উপযুক্ততার সনদপত্র, ০২ (দুই) কপি পাসপোর্ট' সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে।
  • নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
  • একজন জামিনদারসহ ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। যদি শিক্ষানবিশকালীন অথবা পরবর্তী ০৩ (তিন) বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে প্রদত্ত বেতন, অনুতোষিক ও প্রশিক্ষণের ব্যয় ফেরত দিতে বাধ্য থাকবেন।
  • নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।

যোগদানের তারিখ ও স্থান:

  • আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ৪১ সেগুনবাগিচা, ঢাকায় যোগদান করতে হবে।
  • নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
  • যোগদানপত্র মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবর লিখিতভাবে দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পত্র প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন