ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ, সময়সূচি এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড)
পরীক্ষার তারিখ: ০৭ এপ্রিল ২০২৬
পরীক্ষার সময়: বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত
পরীক্ষার কেন্দ্র: শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি:
১. পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ১:৩০ টা থেকে ২:৩০ টার মধ্যে প্রবেশপত্র ও কালো কালির বলপেনসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিকাল ২:৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।
২. পরীক্ষায় মোট ১০০টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরির (MCQ) পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরির (MCQ) পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ