জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল ৪টায় অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। তবে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় সারা দেশের ৩৪৫টি কেন্দ্রে ৮৭৯টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৩ লাখ ৯৭ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে গড় পাশের হার ৯৩ দশমিক ২৩ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd⁠ অথবা result.nu.ac.bd এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবে।