জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে সাময়িকভাবে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত পদের নামসমূহ:
স্বাস্থ্য শিক্ষাবিদ/হেলথ এডুকেটর, বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজর, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ই.সি.জি. টেকনিশিয়ান এবং ল্যাব এটেনডেন্টসহ অন্যান্য পদ।
যোগদান সংক্রান্ত তথ্য:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ০১ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে মহাপরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা বরাবর সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট।
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।
৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাপ্লিকেন্ট কপি (রঙিন)।
অন্যান্য শর্তাবলি:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ