সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

পদের নাম: মেডিকেল অফিসার, সহকারী প্রোগ্রামার ও সিনিয়র স্টাফ নার্স।

পরীক্ষার তারিখঃ ১২ মার্চ ২০২৬ তারিখ

পরীক্ষার ধরণ: লিখিত পরীক্ষা।

পরীক্ষার সময়কাল: ০২ ঘণ্টা।

পরীক্ষার নির্দেশনাবলী: প্রিলিমিনারী পরীক্ষার জন্য ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাবলী সকল প্রার্থীকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ