মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ০৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুপারিশকৃত পদের নামসমূহ:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. গাড়িচালক (ভারী ও হালকা লাইসেন্স)
৩. ডেসপাস রাইডার
নিয়োগ সংক্রান্ত তথ্য:
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে মেধাতালিকা থেকে নিয়োগ প্রদানের পর বর্তমানে যে সকল পদ শূন্য রয়েছে, সেগুলো অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত এই প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে দপ্তর কর্তৃক জারি করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ