বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৩তম ও ১৬তম গ্রেডের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। গত ০৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০৪ জন
২. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ০৭ জন
মৌখিক পরীক্ষার সময়সূচী:
কম্পিউটার অপারেটর: ১১ মার্চ ২০২৬, বুধবার সকাল ১১:০০ ঘটিকা।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এর সভাকক্ষ-২।
মৌখিক পরীক্ষার বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ