সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য অপেক্ষমান প্যানেল থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ৩ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ৩ জন (স্টোর হেলপার)।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)।

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে সরাসরি যোগদান করতে হবে।

যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, প্রবেশপত্র এবং ডোপ টেস্ট রিপোর্টসহ মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে।

অন্যান্য তথ্য: নির্বাচিত প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। তবে নির্ধারিত সময়ে নিয়োগপত্র হাতে না পেলেও প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট তারিখে সরাসরি হাজির হয়ে যোগদান করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ