কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-এর সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদের নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
মৌখিক পরীক্ষার তারিখ: ১০, ১১ এবং ১২ মার্চ ২০২৬
সময়: প্রতিদিন দুপুর ০১:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: করপোরেট অফিস, সিপিজিসিবিএল, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের কপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিট এবং এক সেট ফটোকপি।
৪. জাতীয় পরিচয়পত্র (NID) এবং নাগরিকত্ব সনদের মূলকপি ও ফটোকপি।
৫. কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।
বিশেষ নির্দেশনা:
নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ