সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রিসার্চ বোটানিস্ট (বোটানি) পদে একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ জাতীয় বেতনস্কেল ২০১৫-এর টাকা ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১) বেতনক্রমে মূল বেতন ও প্রদেয় প্রচলিত ভাতাদিসহ শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

যোগদানের জন্য ২৫ মার্চ ২০২৬ খ্রি: রোজ বুধবার অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা হতে বিকেল ৫.০০টা পর্যন্ত) সচিব, বিসিএসআইআর, ঢাকা বরাবর স্ব-শরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর নিয়োগ প্রজ্ঞাপন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর নিয়োগ প্রজ্ঞাপন