প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার (Viva) সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
পদের নামসমূহ: সহকারী প্রকৌশলী, সহকারী কেমিস্ট, পার্সোনেল অফিসার, স্টোর অফিসার, আবাসিক অফিসার, ক্রয় অফিসার এবং বাজেট অফিসার।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: পরীক্ষা আগামী ০৬ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ১৩ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন নির্ধারিত সময় বিকাল ৩:০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
২. এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ