বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনার বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. ড্রাইভার (হালকা): ৪ জন
২. পোস্টম্যান: ১২ জন
৩. আর্মড গার্ড: ১ জন
৪. নিরাপত্তা প্রহরী: ৭ জন
পরবর্তী করণীয়:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী এবং বর্তমান ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের তাদের ঠিকানায় প্রেরিত নিয়োগপত্রের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ