সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের ১৩তম হতে ২০তম বেতন গ্রেডের বেসামরিক শূন্য পদে নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। মূলত গত ২৬ এপ্রিল ২০২৫ হতে ১৯ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থীদের চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম ও সংখ্যা: ০২টি ক্যাটাগরির মোট ০৪টি শূন্য পদে প্রার্থীদের সুপারিশ করা হয়েছে।
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (সম্ভাব্য): ০৩ জন

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্য:
নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.dcd.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ