সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতায় বিভিন্ন পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. মেডিকেল অফিসার: ৫১ জন
২. সহকারী প্রোগ্রামার: ১০ জন
৩. সিনিয়র স্টাফ নার্স: ৩২২ জন
সর্বমোট উত্তীর্ণ প্রার্থী: ৩৮৩ জন

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোট ৬টি কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা:
লিখিত পরীক্ষার সময়সূচি এবং বিস্তারিত তথ্য আগামী ০৮ মার্চ ২০২৬ তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ