বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি (NTRCA 19th Circular) দ্রুত প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। বিশেষ করে ই-রিকুইজিশন (E-requisition) কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে সার্কুলার জারির কড়া তাগিদ দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।
আরও পড়ুন: ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট' বইটি পাওয়া যাচ্ছে , অর্ডার করুন
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা শূন্যপদগুলো দ্রুত পূরণ এবং নিয়োগ সুপারিশ কার্যক্রমে গতি আনতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ই-রিকুইজিশন কার্যক্রমে ধীরগতি থাকার কারণে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করতে বিলম্ব হচ্ছিল। এখন এই প্রক্রিয়ায় গতি আসবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:
এনটিআরসিএ’র চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক সাড়া পাওয়া গেছে। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী:
আরও পড়ুন: ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট' বইটি পাওয়া যাচ্ছে , অর্ডার করুন
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ-এর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়, যা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিলো। তবে প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সে পাওয়া যাচ্ছে।