উত্তরবঙ্গের স্বনামধন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল তাদের “হার্ট সেন্টার”-এর জন্য জরুরী ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞ জনবল খুঁজছে।
পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরি ধরন: ফুল টাইম
কর্মস্থল: রংপুর
দায়িত্ব ও কর্তব্যসমূহ:
- হাসিমুখে ও পেশাদারিত্বের সাথে দর্শনার্থী এবং রোগীদের স্বাগত জানানো।
- রিসেপশন বা ফ্রন্ট ডেস্ক এরিয়া সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং মনোরম রাখা।
- রোগীদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা, কাউন্সেলিং করা এবং সিরিয়াল নিশ্চিত করা।
- ফোন কল রিসিভ করা, যথাযথ উত্তর দেওয়া এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগে সংযোগ করে দেওয়া।
- রোগীদের তথ্যাবলি বা রেকর্ড নির্ভুলভাবে কম্পিউটারে এন্ট্রি করা এবং গোপনীয়তা বজায় রাখা।
- অফিসের দাপ্তরিক কাজে সহায়তা করা (যেমন: ফাইলিং, ডকুমেন্টেশন, ভিজিটর লগ মেইনটেইন করা)।
- রোগী বা দর্শনার্থীদের অভিযোগ শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা।
- সুপারভাইজার এবং প্রশাসনিক টিমের প্রয়োজনে সাচিবিক সহায়তা প্রদান করা।
- ম্যানেজমেন্ট কর্তৃক অর্পিত অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিক্ষা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি। (অত্যন্ত দক্ষ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
- অভিজ্ঞতা: যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রন্ট ডেস্ক অফিসার হিসেবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: ২২ থেকে ৩২ বছর।
অতিরিক্ত যোগ্যতা:
- কম্পিউটার চালনায় (এমএস অফিস, ডেটা এন্ট্রি) অবশ্যই দক্ষ হতে হবে।
- কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা ভালো হতে হবে।
- চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধাসমূহ:
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- উৎসব ভাতা: ২টি।
- বেতন বৃদ্ধি: বাৎসরিক সেলারি রিভিউ।
- অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড সুবিধা এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সেবায় (ডায়াগনস্টিক ও ভর্তি) বিশেষ ছাড়।
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৬
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত [Click Here] -এ পাঠাতে পারেন।)
কোম্পানি পরিচিতি:
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (হার্ট সেন্টার)
অবস্থান: রংপুর।