বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির জনবল নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৬৯০ জন
পরীক্ষার তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: দুপুর ০২:৩০ ঘটিকা থেকে শুরু
পরীক্ষার স্থান: মিরপুর কলেজ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. নির্বাচিত প্রার্থীদের জন্য আলাদা কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বের পরীক্ষার প্রবেশপত্রটিই পরবর্তী লিখিত পরীক্ষার জন্য কার্যকর হবে এবং এটি অবশ্যই সাথে আনতে হবে।
২. পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ