Grameen Bank Job Circular 2026: বাংলাদেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য প্রতিষ্ঠান 'গ্রামীণ ব্যাংক' সম্প্রতি তাদের প্রশিক্ষণ প্রকল্পে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি (Bank Job Circular in Bangladesh) প্রকাশ করেছে। যেসকল প্রার্থী ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার পেশায় ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংক শিক্ষানবিস সহকারী প্রকৌশলী (BSc Engineer) এবং শিক্ষানবিস উপ-সহকারী প্রকৌশলী (Diploma Engineer) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিচে Grameen Bank Job Circular 2026-এর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং বেতনের বিস্তারিত তথ্য আলোচনা করা হলো:
এক নজরে গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Job Summary)
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | গ্রামীণ ব্যাংক (Grameen Bank) |
| চাকরির ধরন | ব্যাংক / এনজিও জব (Bank Jobs BD) |
| পদের ক্যাটাগরি | ২টি (প্রকৌশলী/স্থপতি) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (Online Application) |
| আবেদন ফি | ২০০/- (রকেট অ্যাপের মাধ্যমে) |
| আবেদনের শেষ তারিখ | ১৮ মার্চ ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | grameenbank.org.bd |
পদের বিস্তারিত বিবরণ (Post Details):
১. পদের নাম: শিক্ষানবিস সহকারী প্রকৌশলী/স্থপতি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ আর্কিটেক্ট বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
- ফলাফল: সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (CGPA 3.00) থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- বয়সসীমা: ১৮-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- বেতন স্কেল (সফল প্রশিক্ষণ শেষে): গ্রেড-৯ (২২,০০০ - ৫৩,০৬০ টাকা)।
২. পদের নাম: শিক্ষানবিস উপ-সহকারী প্রকৌশলী
- শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল/ কনস্ট্রাকশন/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
- ফলাফল: সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (CGPA 3.00) থাকতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- বয়সসীমা: ১৮-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- বেতন স্কেল (সফল প্রশিক্ষণ শেষে): গ্রেড-১০ (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)।
প্রশিক্ষণ ভাতা: উভয় পদের জন্যই ১ বছরের (২টি পর্ব) প্রশিক্ষণ কালীন সময় রয়েছে। প্রথম পর্বে সহকারী প্রকৌশলীরা মাসিক ১৫,০০০ টাকা এবং উপ-সহকারী প্রকৌশলীরা ৯,০০০ টাকা ভাতা পাবেন। দ্বিতীয় পর্বে ভাতা যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা হবে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply for Grameen Bank Job)
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে আবেদনের ধাপগুলো দেওয়া হলো:
- প্রথমে গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট ওয়েবসাইট erecruit.grameenbank.org.bd-এ প্রবেশ করুন।
- সেখানে থাকা Online Application Form নির্ভুলভাবে পূরণ করুন।
- আবেদনের সময় প্রার্থীর স্বাক্ষর (300x80 pixel, সর্বোচ্চ ২০ KB) আপলোড করতে হবে।
- প্রাথমিক আবেদনে কোনো কাগজপত্র পাঠাতে হবে না, তবে মৌখিক পরীক্ষার দিন সকল মূল সনদ ও সত্যায়িত কপি প্রদর্শন করতে হবে।
- আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম (Payment Process)
আবেদন সম্পন্ন করার পর ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং Rocket App-এর মাধ্যমে ২০০ টাকা ফি জমা দিতে হবে।
- Rocket App এ লগইন করে Bill Pay অপশনে যান।
- Biller ID 5566 সিলেক্ট করুন।
- Applicantion No এবং Job ID দিয়ে ২০০ টাকা পেমেন্ট সম্পন্ন করুন।
- পেমেন্ট শেষে প্রাপ্ত Transaction ID ওয়েবসাইটের Verify Transaction Button-এ বসিয়ে ভেরিফাই করলেই আবেদন সম্পূর্ণ হবে।
নিয়মিত সব ধরনের সরকারি চাকরি, ব্যাংক জব এবং এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।