জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার রাজস্ব প্রশাসনের অধীন অফিসসমূহে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১৯টি
২. মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী - ০৯টি

বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনকারীর বয়স ০৮/০২/২০২৬ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dckhulna.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:০০ টা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৮ পদে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ