বাংলাদেশ চা বোর্ড এর নিয়ন্ত্রিত ও পরিচালিত চা বাগানের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। তবে উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষিতত্ত্ব বা ফরেষ্টরি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বাগান ব্যবস্থাপক বা উপ-ব্যবস্থাপক হিসেবে কোনো স্বনামধন্য চা বাগানে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: ১২/০৩/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ২ কপি ছবি) সহ আবেদনপত্র 'সচিব, বাংলাদেশ চা বোর্ড' বরাবর পাঠাতে হবে। আবেদনের সাথে ১,০০০/- টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এবং নিজের নাম-ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট যুক্ত একটি ফেরত খাম (৯.৫ x ৪.৫ ইঞ্চি) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: