নৌপরিবহন অধিদপ্তরের অধীনে বিভিন্ন গ্রেডের মেরিন ইঞ্জিনিয়ার অফিসারদের মৌখিক পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল প্রার্থীকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: বিভিন্ন গ্রেডের মেরিন ইঞ্জিনিয়ার অফিসার (MEO-1, MEO-2, MEO-3, MEO-4, MEO-5 এবং METO)
পরীক্ষার তারিখ: ০১ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত (বিভিন্ন তারিখে)
পরীক্ষার সময়: সকাল ৯:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: নৌপরিবহন অধিদপ্তর, এফ-১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭
নির্দেশনাবলী:
১. পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখের দিন সকাল ৯:০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। অন্যথায় অনুপস্থিত বলে গণ্য করা হবে।
২. পরীক্ষা চলাকালীন পরিচয়পত্র হিসেবে নতুন অথবা পুরাতন SID অবশ্যই সাথে রাখতে হবে।
৩. অনিবার্য কারণে কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ