অপেক্ষার পালা শেষ! এইমাত্র প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত 'জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫'-এর ফলাফল। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা দেশের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর এই ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সর্বসাধারণের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এই সময়সূচি নিশ্চিত করা হয়েছিল।
যেভাবে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল:শিক্ষার্থী এবং অভিভাবকরা খুব সহজেই নিচের দুটি পদ্ধতিতে ঘরে বসেই ফলাফল জানতে পারবেন:
১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করুন। সেখানে শিক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার সাল ২০২৫ (2025) টাইপ করে সাবমিট করলেই সাথে সাথে ফলাফল দেখা যাবে।
২. এসএমএস (SMS) পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজেই দ্রুত আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে দ্রুত ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ইন্টারনেট না থাকলেও মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল জানা যাবে। পদ্ধতিটি হলো:
Board Name<স্পেস>Roll Number<স্পেস>2026লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।(যেমন: DHA 123456 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠান)
বৃত্তি বণ্টন ও কোটা পদ্ধতি:সরকারি নীতিমালা অনুযায়ী, এবারও শিক্ষার্থীদের জন্য ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তির কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এই বৃত্তি বণ্টন করা হয়েছে, যেখানে উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণ করা আছে।
পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য: