জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীন ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মীসহ মোট ৫৯টি পদ।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি ও সত্যায়িত ফটোকপি):
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি।
২. অনলাইন অ্যাপ্লিকেন্টস কপি (Applicants Copy)।
৩. ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
৫. জাতীয় পরিচয়পত্র (NID)।
৬. সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভার নাগরিকত্ব সনদ।
৭. কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণক বা সনদপত্র।
৮. সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি।
অন্যান্য তথ্য:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ