সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে কর্তৃপক্ষের ঢাকা কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার সময়সূচি:
তারিখ: ০১ মার্চ ২০২৬ এবং ০২ মার্চ ২০২৬
সময়: সকাল ১১:০০ ঘটিকা এবং দুপুর ২:০০ ঘটিকা (পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়)
স্থান: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, চারিত্রিক সনদ এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন কপিসহ সকল মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। এছাড়া প্রতিটি কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে হবে।

অন্যান্য নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, পূর্বের প্রবেশপত্রই সাথে আনতে হবে। প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীর রোল নম্বর অবশ্যই লিখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ