বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ১৯ জন
২. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৪ জন
ব্যবহারিক পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (Standard Aptitude Test) পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এসএমএস (SMS)-এর মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ