বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি নিচে দেওয়া হলো:
পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
পরীক্ষার তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: বেলা ০২:০০ ঘটিকা (প্রার্থীদের বেলা ০১:০০ ঘটিকার মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে)
পরীক্ষার স্থান: বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), গেইট নং-৮ সংলগ্ন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষা শুরু হওয়ার পর (বেলা ০২:০০ ঘটিকা) কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ