সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক বিষয়) সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ:
- ০৯ এপ্রিল ২০২৬: বাংলা (আবশ্যিক)
- ১২ এপ্রিল ২০২৬: বাংলা (সাধারণ)
- ১৬ এপ্রিল ২০২৬: ইংরেজি
- ১৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশ বিষয়াবলি
- ২০ এপ্রিল ২০২৬: আন্তর্জাতিক বিষয়াবলি
- ২২ এপ্রিল ২০২৬: গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
- ২৩ এপ্রিল ২০২৬: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে। বিষয়ের ধরন অনুযায়ী পরীক্ষার সময়কাল ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত নির্ধারিত থাকবে।

গুরুত্বপূর্ণ তথ্য: পরীক্ষার হল, বিস্তারিত আসন বিন্যাস এবং অন্যান্য নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া কারিগরি বা পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫০তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ