সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ২০২২ সালভিত্তিক উর্ধ্বতন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: মোট ২৮টি শূন্য পদ (সোনালী ব্যাংক পিএলসি- ২৪টি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন- ০৪টি)।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে ০১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ০১:৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৩. নাগরিকত্ব সনদ ও জাতীয়তা সনদ।
৪. ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
৫. মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ।
৬. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র (NOC)।

অন্যান্য নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত রিপোর্টিং সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যের সপক্ষে প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ