গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৩-১৬ গ্রেডের ৭৭টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, বুক সর্টার (ক্যাটালগার), পাঠকক্ষ সহকারী, রেফারেন্স এ্যাসিসটেন্ট, হিসাব রক্ষক, ল্যাব এ্যাসিসটেন্ট, সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
মৌখিক পরীক্ষার তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ হতে ০৫ মার্চ ২০২৬ পর্যন্ত (পদভেদে ভিন্ন ভিন্ন তারিখে)।
সময়: প্রতিদিন বেলা ১২:০০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: ১, মিন্টো রোড, বিএসএল ভবন (২য় তলা), রমনা, ঢাকা।
জরুরি নির্দেশনা: মৌখিক পরীক্ষার সময় রঙিন প্রবেশপত্র, আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় ডিজিটাল ফেস ম্যাচিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ