সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের স্থগিতকৃত এবং পরিবর্তিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষাগুলোর জন্য এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

তত্ত্বীয় পরীক্ষার পরিবর্তিত তারিখ:
১. ২৯ জানুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১০:০০ ও দুপুর ০২:০০)
২. ৩০ জানুয়ারির পরিবর্তিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১০:০০ ও দুপুর ০২:০০)
৩. ৩১ জানুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১০:০০ ও দুপুর ০২:০০)

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি: সকল টেকনোলজির ব্যবহারিক পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অনলাইনে ডাটা এন্ট্রি: ২য় পর্যায়ের নম্বর অনলাইনে এন্ট্রি করার তারিখ ২৪-০২-২০২৬ হতে ০৫-০৩-২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: ২৯ জানুয়ারি নির্ধারিত সময়ে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের পরিবর্তিত তারিখে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। তাদের পূর্বের উত্তরপত্র মূল্যায়ন করেই ফলাফল প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ