সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মোট ২৪৮ জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. ড্রাইভার: ৯ জন
২. ডেসপ্যাচ রাইডার: ৬ জন
৩. বুকসর্টার: ১৫২ জন
৪. অফিস সহায়ক: ৩৪ জন
৫. অফিস সহায়ক কাম-নিরাপত্তা প্রহরী: ৪৭ জন
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ এবং সময় আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তথ্য জানা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় রঙিন প্রবেশপত্র, আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০২টি সত্যায়িত সেট বোর্ডে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: