দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর টেকনিশিয়ান (বিদ্যুৎ) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২১ ও ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২১ জানুয়ারি ২০২৬ এবং ২২ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবন (৭ম তলা), ঢাকা।

প্রয়োজনীয় নির্দেশনা:

  • মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
  • মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে।
  • সকল মূল কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি এবং স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ চেকিং বোর্ডে জমা দিতে হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ