শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৩-২০তম গ্রেডের ০৪ ক্যাটাগরির ২৫টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত ০৯-০১-২০২৬ তারিখের পরীক্ষাটি স্থগিত করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার নতুন তারিখ ও সময়:
পরবর্তীত সময়সূচি অনুযায়ী পরীক্ষাটি আগামী ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
লিখিত পরীক্ষার জন্য আবেদনকারীদের অনুকূলে ইতোমধ্যে ইস্যুকৃত প্রবেশপত্রটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। প্রার্থীদের আগের প্রবেশপত্র অনুযায়ী নির্ধারিত কেন্দ্র, কক্ষ এবং সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ